ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৭ মার্চ ২০২৬
হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে সহায়তা করছে রাশিয়া/ ছবি: এএফপি (ফাইল)

সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে সহায়তা করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এমন দাবি করেছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে কাজে লাগিয়ে ইউক্রেনে তার আগ্রাসন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে চাইছেন।

তিনি বলেন, পুতিন আশা করছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার কর্মকাণ্ড থেকে বিশ্বকে বিভ্রান্ত করবে। কিন্তু এই কৌশল সফল হতে দেওয়া যাবে না।

ওয়াডেফুল আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং জার্মানির অবস্থান তুলে ধরেছেন।

জার্মানি জানিয়েছে, সংঘাত শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে তারা ভূমিকা রাখতে প্রস্তুত।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন—দুই সংকটই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।