ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করলো সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২০ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করলো সুইজারল্যান্ড/ ফাইল ছবি: পেক্সেলস

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের জেরে ওয়াশিংটনের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। দেশটি তাদের নিরপেক্ষ নীতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে সুইস সরকার জানায়, ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত কোনো দেশের কাছে যুদ্ধাস্ত্র রপ্তানি এই মুহূর্তে অনুমোদন দেওয়া যাবে না।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।