ইরানে যুদ্ধবিমান ভূপাতিত

দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৫ এপ্রিল ২০২৬
মার্কিন এফ১৫ যুদ্ধবিমান/ ফাইল ছবি: মার্কিন বিমানবাহিনী

ইরানের খুজেস্তান প্রদেশে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে মার্কিন বাহিনী। তবে অভিযান এখনো শেষ হয়নি। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছে, ইরানে রাতে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে এ সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ক্রু সদস্য এখনো ইরানের ভেতরেই অবস্থান করছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যদের জন্য এখনো ঝুঁকি রয়েছে।

এটি এখনো একটি চলমান ও সক্রিয় উদ্ধার অভিযান। ওই বিমানকর্মী এখনো ইরানের বাইরে আসতে পারেননি।

তবে, আল-জাজিরার প্রতিবেদনে প্রথমে জানানো হয়েছিল, দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।