ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের

ইরান এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে বলেছেন, উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য।

বিবৃতিতে তিনি বলেন, আমরা আশা করি যে উভয় পক্ষ সমগ্র অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, পাকিস্তান আগামী দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌সম্পৃক্ততা ও সংলাপ সহজ করতে তার ভূমিকা পালন করে যাবে।

দার যুদ্ধবিরতি অর্জনে সহায়তার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে ‌‌‘প্রশংসা করার’ জন্য উভয় পক্ষের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেন এবং বলেন, তিনি আশা করেন উভয় পক্ষ ‘টেকসই শান্তি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব’ নিয়ে কাজ চালিয়ে যাবে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।