হরমুজ প্রণালি ইরানের হাতে, অবশ্যই টোল দিতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি/ ছবি: এএফপি (ফাইল)

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজী বাবাই বলেছেন, হরমুজ প্রণালি ইরানের হাতেই রয়েছে এবং এই পথ দিয়ে যেতে হলে অবশ্যই টোল দিতে হবে। তবে পাকিস্তানে ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি।

এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চলাচল করে, তা আলোচনায় একটি বিতর্কিত বিষয় ছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর থাকা শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি মূল অংশ ছিল এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা।

ইসলামিক প্রোপাগেশন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত মেহরস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজী বাবাই বলেছেন যে, এই প্রণালি তেহরানের জন্য একটি রেড লাইন।

তিনি বলেন, এই প্রণালি সম্পূর্ণরূপে ইরানের হাতে রয়েছে এবং এর টোল অবশ্যই ইরানের মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।