ইরান ইস্যুতে পোপ লিওকে আক্রমণ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
পোপ লিও/ ছবি: এএফপি (ফাইল)

রোমান ক্যাথলিক চার্চের প্রথম আমেরিকান নেতা পোপ চতুর্দশ লিও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকির নিন্দা করেছেন। এরপরেই সামাজিক মাধ্যমে তার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, পোপ ‘পররাষ্ট্র নীতির জন্য ভয়ানক’। ট্রাম্প বলেন, আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।

পোপের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, পোপ লিও ‘অপরাধের বিষয়ে দুর্বল, পারমাণবিক অস্ত্রের বিষয়েও দুর্বল’।

গত সপ্তাহে পোপ লিও ট্রাম্পের সেই হুমকির সমালোচনা করেছিলেন যেখানে বলা হয়েছিল যে, ইরান যুদ্ধ শেষ করার চুক্তিতে রাজি না হলে ‘একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’।

তার এমন বক্তব্যকে ‘সত্যিই অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করে পো লিও বলেন, এখানে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রশ্ন রয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা, এটি একটি নৈতিক প্রশ্ন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।