যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আবারও বৈঠকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ এএম, ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে প্রথম যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক অনুষ্ঠিত হয়/ ছবি: এপি-ইউএনবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ।

জানা গেছে, আগামী বৃহস্পতিবারই নতুন করে বৈঠক হতে পারে। ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

পাকিস্তান এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ বৈঠকের পরও দেশটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, নতুন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম আলোচনা হচ্ছে। পাশাপাশি জেনেভাকেও বিকল্প স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহী এবং আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।