হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প/ ছবি: ট্রুথ সোশ্যাল@ট্রাম্প

নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে।

এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, প্রথমে একে হয়তো ‘ভুল’ বলে মনে করতে পারে গণমাধ্যম, ‘কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি’।

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ইরান ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছিলেন ট্রাম্প। গত মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান আমাদের জানিয়েছে, তারা ‘ধ্বংসের অবস্থায়’ রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেই। কারণ তারা এখন তাদের নেতৃত্ব পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে (যা আমি মনে করি তারা করতে পারবে)।

আরও পড়ুন>>
ইরান কি হরমুজ প্রণালিতে টোল বসাতে পারে, কী বলে আন্তর্জাতিক আইন?
ইরান কেন বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
হরমুজ প্রণালিতেই ডুবতে পারে মার্কিন ডলারের ‘দাদাগিরি’

তবে তিনি কার মাধ্যমে বা কোন চ্যানেলে এই বার্তা পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুটি বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফলে এ নিয়ে যে কোনো অগ্রগতি বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি বাংলা, দ্য গার্ডিয়ান
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।